
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে উত্তর চাষাড়ায় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় উত্তর চাচাড়া পঞ্চায়েত পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভা উত্তর চাষাড়া ছোট মসজিদ রোডসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে,
সভায় সভাপতিত্ব করেন উত্তর চাচাড়া পঞ্চায়েত পরিষদের সভাপতি সামসুল হক খানের। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি মো. মিজানুর রহমান, ইকবাল হোসেন দুলু, মো. নজরুল ইসলাম দুলাল ও মো. মাসুদুর রহমান।
এছাড়াও সাধারণ সম্পাদক আবুল হোসেন কামরান, সহসাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান সেন্টু এবং মো. নুরুল হুদাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।
সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা হয়েছে।
একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।