প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আক্তারের শুভেচ্ছা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ।
শুক্রবার ৬ নভেম্বর সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শুভেচ্ছা জানান।
তিনি বলেন, এই দিনটি বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
আসুন, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হই।
৭ নভেম্বরের চেতনা হোক জাতীয় ঐক্য ও সংহতির প্রেরণা। সবাইকে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা।
© সকল কিছুর স্বত্বাধিকার | টাইমস নারায়ণগঞ্জ