
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আইকন মাজহারুল ইসলাম জোসেফের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা মোঃ শিকদার চিশতী বাপ্পী ।
শুক্রবার ৬ নভেম্বর সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, এই দিনটি বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
আসুন, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হই।
৭ নভেম্বরের চেতনা হোক জাতীয় ঐক্য ও সংহতির প্রেরণা। সবাইকে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা।