টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : নবী-টিপু পরিষদের জয়

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে এড.  মোঃ নবী হোসেন ও এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু পরিষদ জয় পেয়েছে। সাধারণ সম্পাদক পদে ৩০ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন এড. টিপু। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হয়েছেন এড. নবী হোসেন।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
সাধারণ সম্পাদক পদে এড. মোঃ রেজাউল করীম খান রেজাকে পরাজিত করেন এড. আবু আল ইউসুফ খান টিপু। নির্বাচনে ৩৩৮টি ভোটের মধ্যে টিপু পেয়েছেন ১৮৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রেজা পেয়েছেন ১৫৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে এড. নবী হোসেনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী জিএম হায়দার আলী অসুস্থতার কারণ দেখিয়ে আগেই প্রার্থিতা প্রত্যাহার করেন। নবী হোসেন জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি)।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খান খোরশেদ ২৯৯ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হয়েছেন। 
সিনিয়র আইনজীবী জাকির হোসেন ২৮১ ভোট পেয়ে দ্বিতীয় এবং নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির ২৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এ ছাড়া নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট পেয়ে চতুর্থ এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।
অন্যদিকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে পারেননি এনসিপি নেতা নিরব রায়হান। তিনি পেয়েছেন ১১০ ভোট। নির্দলীয় প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৮৭ ভোট এবং হারুনুর রশীদ খান পেয়েছেন ৯১ ভোট। 
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ১৮৪ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৩৩৮ জন। অর্থাৎ ভোট পড়েছে প্রায় ২৮ দশমিক ৫ শতাংশ।
১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠার ৫১ বছর পর নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভোটের ব্যবস্থা করায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচন পরিচালনার জন্য চার সদস্যের কমিশন গঠন করা হয়। এতে নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক বদরুন্নাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সোহেল আক্তার সোহান ও এড. সামছুন নূর বাধন। কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ ইউনিটের লিডার মাহমুদা মুন্সি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

1

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

2

আজ পবিত্র আশুরা

3

অপরাধ প্রতিরোধে নিয়ে পাইলট প্রকল্প গ্রহণ করা জরুরী-সোহেল

4

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানিতেল উদ্ধার

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি মার্কেট দখলের চেষ্টায় হাম

9

১৮নং ওয়ার্ডে আল আরিফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জো

12

কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

13

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

14

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে

15

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

16

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

17

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

18

ভিক্টোরিয়া হাসপাতালে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ট্রা

19

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

20