টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর হ ত্যা কা ণ্ডে র বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪:৩০ টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে এক আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুমসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী লগি-বৈঠার নৃশংস তাণ্ডবে যে নারকীয় হত্যাকাণ্ড ও তাণ্ডবলীলা চালানো হয়েছিল, বাংলার মাটিতে আর কখনো যেন সেই তাণ্ডব ফিরে না আসে। নেতৃবৃন্দ অবিলম্বে ২৮শে অক্টোবরের পল্টন ট্র্যাজেডির মূল পরিকল্পনাকারী ও খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা সরকারকে ২৪ গন বিপ্লবের কথা স্মরণ করিয়ে দিয়ে অবিলম্বে গন ভোটের গন রায় বাস্তবায়ন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ পিলখানা, শাপলা সহ বিগত সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল লাইসেন্স প্লেট নবায়নের দাবিতে রিকশা-মিশুক মালিক সমিত

1

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রে

2

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

3

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

6

রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : নবী-টিপু পরিষদের জয়

7

প্লট বিক্রি করতে বা হস্তান্তর করতে রাজউকের ক্লিয়ারেন্স এখন

8

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন নারায়ণগঞ্জের জামাতা

9

টিআই করিমের পেশাদারিত্বের স্বীকৃতিতে রিপোর্টার্স ক্লাবের পক

10

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

13

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

14

শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে – জোসেফ

15

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

16

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

17

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

18

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

19

নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিত

20