টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সংবাদ সম্মেলনে বাড়ি দখল, সম্পত্তি আত্মসাৎ এবং হয়রানির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাসনৃভা জাহান পারুল নামে এক অর্নাস পড়ুয়া এক ছাত্রী। 

রোববার (৭ জুন) বেলা ১১টায় চাষাড়া জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার মা সীমা আক্তার  একাধিক বিবাহ ও পরকীয়ার কারনে  দীর্ঘদিন আগে তার পিতার সঙ্গে আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ করেন। এরপর তাদের পিতা দুই বোনকে লালন-পালন করেন এবং নিজের সম্পত্তি দুই মেয়ের নামে রেজিস্ট্রি করে দেন।
তাসনুভা জাহান পারুল  অভিযোগ, তার মা সীমা আক্তার পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই সম্পত্তি দখলের চেষ্টা করেন। তিনি দাবি করেন, স্থানীয় এক সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদেী নাম ব্যবহার করে বিভিন্ন সময় তাদের বাড়িতে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এবং চলতি বছরের ১৮ এপ্রিল তাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে মারধর, ভাঙচুর ও সম্পদ লুটপাট করা হয়। এ সময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, পুকুরের মাছ এবং বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, তার অসুস্থ পিতা, বৃদ্ধ দাদি এবং পরিবারের সদস্যদের বিভিন্ন সময় জিম্মি করে রাখা হয়েছে। এমনকি তাদের সহযোগিতা করতে এগিয়ে আসা কয়েকজন ব্যক্তিকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন।
তাসনুভা জাহান পারুল অভিযোগ করেন, স্থানীয় কিছু ব্যক্তি ও একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহায়তায় তাদের পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না বলেও জানান।
সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাড়ি ও সম্পত্তি ফেরত, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

1

নারায়ণগঞ্জে ৪৭ তম বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার ব

2

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

5

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

6

আড়াইহাজারে মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্র

7

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত,২ মে উদ্বোধ

8

যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ চেম্বার মডেল গ্রুপ

9

কায়েমপুরে ভয়াবহ আগুন ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবি

10

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

11

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী

12

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

13

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন জহির আহমেদ স

14

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে

15

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

16

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির আহমে

17

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর

18

রানার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানালেন জাবেদ বেপারী

19

সংসদে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি রাখায় মান্নানকে শু

20