টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন ২০২৬) সকাল সাড়ে ৭টায় পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেডের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। জেলার সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এতে অংশ নেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এরপর সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করেই জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়া সম্ভব। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও মানবিক আচরণ বজায় রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।তিনি উত্থাপিত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন।
সভায় মে মাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
 শ্রেষ্ঠ এসআই সোনারগাঁও থানার এসআই শিকদার হারুন রশিদ।  
শ্রেষ্ঠ এএসআই ফতুল্লা থানার এএসআই আব্দুল হামিদ খান।  
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী (যৌথ): গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিঃ) মোখলেছুর রহমান ও মো. হুমায়ুন কবির।  
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার: ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম।  
শ্রেষ্ঠ ডিবি অফিসার: এসআই এসএম আব্দুল আজিজ।  
ক্লু-লেস মামলা ডিটেকশন: সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (নিঃ) গোলাম সারোয়ার, পুলিশ পরিদর্শক (নিঃ) আব্দুল হক এবং সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলাম।  
এছাড়া ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলা বিশেষ শাখার ডিআইও মোহাম্মদ সোহেল রানা, এএসআই মো. দেলোয়ার হোসেন, ওয়াচার কনস্টেবল তায়িন আহমেদ, মো. মোখলেছুর রহমান, মাসুম রানা, আড়াইহাজার থানার এএসআই মো. মামুনুর রশিদ এবং অপরাধ শাখার কনস্টেবল মো. শফিকুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
পরবর্তীতে দুপুর ১২টায় পুলিশ সুপারের সভাপতিত্বে মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মে মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সভাগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলে

2

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র(NJU) সভাপতি আরজু-সাঃ সম্পা

3

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীব

4

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

5

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

6

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

9

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত

10

ঈদুল আজহার তারিখ জানাল কাতার

11

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

12

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

13

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

16

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

17

রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না'গঞ্জ জেলার গভীর শোক প্রকা

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

20