টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান

আংশিক নয় সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচী পালন করেছে নাসিক অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটি ও ইউনিয়নবাসী।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করে তারা।
স্মারকলিপি প্রদান শেষে কমিটির আহ্বায়ক শহিদুল্লাহ গণমাধ্যম কর্মীদের বলেন, দেশের মধ্যে একটি বৃহত্তম ইউনিয়ন হচ্ছে কুতুবপুর। এখানে প্রায় ১০ লক্ষ লোকের বসবাস কিন্তু এই ইউনিয়নটি বিগত সরকারে আমল থেকেই বঞ্চিত। গত কয়েক মাস পূর্বে একটি প্রজ্ঞাপন জারি করে অত্র ইউনিয়নের তিনটি ওয়ার্ডকে নাসিক এর অন্তর্ভুক্ত করার বিষয় উল্লেখ করা হয়। যা কিনা সাধারণ মানুষের মনে অসন্তোষ সৃষ্টি করেছে। সরকারের জারি করা সেই অন্যায় প্রজ্ঞাপন আমরা মানতে পারছিনা। যদি নিতে হয় তাহলে সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়ন নিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন নাসিক বাস্তবায়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক জমাদ্দার, সদস্য সচিব এস.এম কাদির, মনির, বাবুল, মহসিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কায়েমপুরে ভয়াবহ আগুন ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবি

1

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে আনোয়ারের নেতৃত্বে আলীরটেক ইউ

4

সোহেলের নেতৃত্বে নেতাকর্মী উচ্ছেদ অভিযানে যোগদান

5

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে হীরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্

6

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

7

ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নি

8

যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ চেম্বার মডেল গ্রুপ

9

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

10

নাসিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া ম

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

15

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ- চেম্বার অফ কমার্স ন

16

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

17

গণঅনশন ভাঙ্গালেন এমপি আবুল কালাম

18

কাশীপুরে নির্বাচনী আমেজ: ৭ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী

19

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্র

20