টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

প্রেস বিজ্ঞপ্তি :হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।
তিনি বলেন, জেলার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করছে, করবে — এটিই জেলার আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। এভাবে ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়ে ওঠে একজন মানুষ হিসেবে আমাদের বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সকল ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। সুতরাং যার যার ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল রাখা সবার জন্যই জরুরি।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে জেলার সকল পূজা মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আনন্দ উদযাপন করুন। সূত্র থেকে জানা যায়, জেলা প্রশাসন  সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। আপনাদেরকে আবারও শুভেচ্ছা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল

1

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

2

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

3

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

4

শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে – জোসেফ

5

১৮নং ওয়ার্ডে আল আরিফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

6

গণঅনশন ভাঙ্গালেন এমপি আবুল কালাম

7

সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণ চারিত্রিকভাবে উন্নত করে গড়ে

8

মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে এমপি মমতাজ আলোর শোক

9

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে হীরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্

10

বক্তাবলীতে জায়গা দখলের অভিযোগ, প্রতিকারের দাবি বাবুর

11

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের সাত দিনব্যাপী

12

ডিসি ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে এমপি মমতাজ আলোর সৌজন্য সাক

13

‎মহান স্বাধীনতা দিবসে রাকিবুল ইসলামের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

14

মিশন পাড়ার ময়লা নিষ্কাশনে হিরনের এক লক্ষ টাকা দাবি,প্রশাসক

15

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

16

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

20