টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‌্যালি ও প্রতিবাদ সভা

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে র‌্যালি ও প্রতিবাদ সভা করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলা শাখা।
শনিবার (১৫ মার্চ) দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
ক্যাব নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ক্যাব জেলা কমিটির কোষাধ্যক্ষ এস এম এনামুল হক প্রিন্স, কার্যকরী সদস্য এস এম বিজয়, সদর উপজেলা কমিটির সভাপতি ডা. গাজী খায়রুজ্জামান, সহসভাপতি ডা. মো. তারিকুল ইসলাম, সদস্য জহিরুল ইসলাম মিন্টু, আল মামুনসহ অন্যরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করা হচ্ছে। দেশে ভোক্তাদের অধিকার সুরক্ষার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ প্রণয়ন করা হয়েছে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে। তবে বাস্তব পরিস্থিতিতে বাজার তদারকি আরও জোরদার করা এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।
বক্তারা বলেন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দীর্ঘদিন ধরে দেশের ভোক্তাদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, ন্যায্যমূল্য প্রতিষ্ঠা, বাজারে স্বচ্ছতা বৃদ্ধি এবং ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।
প্রতিবাদ সভায় ভোক্তাদের অধিকার আদায়ে ৭ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—মানহীন, ভেজাল ও অনিরাপদ পণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া; দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ; পণ্যের সঠিক মূল্য, উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে প্রদর্শন নিশ্চিত করা; ভুয়া বিজ্ঞাপন ও বিভ্রান্তিকর তথ্য বন্ধে নজরদারি বাড়ানো; জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি ও বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালতের কার্যক্রম জোরদার করা; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ যুগোপযোগী করতে সংশোধন করা এবং অনলাইন ও ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রিত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা।
বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও ভোক্তাবান্ধব বাজারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সরকার, ব্যবসায়ী, ভোক্তা সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা নিরাপদ পণ্য, ন্যায্যমূল্য এবং ভোক্তার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এড. বিমলের মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা অনুষ্ঠিত

1

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জোসেফের র‍্যালিতে শহিদ বাপ্পি নে

2

শহীদের বিরুদ্ধে অপপ্রচার করায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

3

মর্গ্যান গার্লস স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক

4

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

5

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে

6

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

7

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোগনগরে রবিনের উদ্যোগে বৃক্ষরোপন

8

আত্ম-কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পের আওতায় ৮ প্রতিবন্ধীর মা

9

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী

10

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

11

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

12

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের

13

দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার চেষ্টা মেনে নেওয়া হবে না-

14

শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের কোন

15

খানপুর ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘ আমরা জুলাই যোদ্ধা’ জেলা

16

জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচন

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

উৎসবের টানে বিষাদের ছায়া

20