টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সি আর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (টিআই) কারাগারে

আদালত প্রতিবেদক: মুসলিম পারিবারিক আইনের ৬(৫) ধারায় করা সি আর মামলায় (নং- ১৮৩/১৯) অভিযুক্ত পুলিশ পরিদর্শক (টিআই) মো. আবু নকীবকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, বাদীনী  এড.জাসমীন আহমেদের করা এই মামলায় বিচারিক আদালত এক মাসের কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা (অনাদায়ে আরও ৫ দিন কারাদণ্ড) বহাল রেখে রায় দেন এবং এক মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে ১৩/০৯/২৬ নির্দেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৬ষ্ঠ নারায়ণগঞ্জ।

​এরই ধারাবাহিকতায়, ৩/১১/২৬ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো:তানজিদের ৪র্থ আদালতে অভিযুক্ত আসামি মো. আবু নকীব আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে সশ্রম কারাদণ্ডে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, বাদীনীর বিনা অনুমতিতে আসামি পুলিশ পরিদর্শক আবু নকীব আরও তিনটি বিয়ে করেন। পরবর্তীতে তিনি বাদীনীকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করেন, যার ফলে বাধ্য হয়ে বাদীনী এই মামলা দায়ের করেন।

এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার মহা পুলিশ পরিদর্শকের নির্দেশক্রমে আসামির বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং- ৪৩/২০২০, তারিখ: ২৮/০৭/২০২০) রুজু করা হয়। উক্ত বিভাগীয় মামলায় বাদীনীর আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় লঘু দণ্ড হিসেবে তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয় এবং তার বেতনের ইনক্রিমেন্টের টাকা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় ডিআইজি কার্যালয়, সিলেট রেঞ্জে সংযুক্ত আছেন।

​উল্লেখ্য, এর আগে আসামি নৌ পুলিশের কার্যালয়, মিরপুর-১, ঢাকাতে কর্মরত ছিলেন এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনেও মামলা চলমান রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

1

মিশন পাড়া জামে মসজিদের সামনে থেকে ময়লা অপসারণের দাবিতে প্র

2

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

3

মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ডেঙ্গু আক্রান্ত

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়’ : ডিসি রায়হান

6

আইনের শাসন ব্যাহত করে আইনজীবীদের গ্রেফতারে এড. মাসুমের নিন্দ

7

নারায়ণগঞ্জ কাঁপাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

8

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

9

নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করেন ডি

10

দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার চেষ্টা মেনে নেওয়া হবে না-

11

গোগনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ; অভিযুক্তকে পুলিশে দেওয়ার সময় সা

12

রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : নবী-টিপু পরিষদের জয়

13

গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির

14

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অ

15

নারায়ণগঞ্জে পল্লী উন্নয়ন দিবস পালিত

16

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে

17

কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় জেলা যুবদলের আনন্দ র‍্যালী

18

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

19

ডিসি এসপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ রিপোর্টার্স ক

20