টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় জেলা যুবদলের আনন্দ র‍্যালী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ঘোষনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টায় জেলা যুবদলের উদ্যোগে এ র্যালীর আয়োজন করা হয়। 
এসময় জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ কারন তিনি যুবদলের যে কমিটি ঘোষনা করেছেন সেটা সর্বোচ্চ উত্তম ও গ্রহনযোগ্য কমিটি। প্রধানমন্ত্রী তারেক রহমান আবার প্রমান করেছেন যে তাঁর সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। আমরা বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ ভূমিকা পালন করবো। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই। কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আমরা ইতিহাস সৃষ্টি করবো। 
সাদেকুর রহমান সাদেক আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গ্রহনযোগ্য কমিটি আমাদের উপহার দিয়েছেন। আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশে ঐক্যবদ্ধ থেকে প্রতিটি সভা, সমাবেশ সফলভাবে সম্পন্ন করবো। সকলে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যাবো।
এর পূর্বে কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় একটি আনন্দ র্যালী জেলা পরিষদ সংলগ্ন সড়ক থেকে বের হয়ে চাঁনমারি গোল চত্বরের সামনে গিয়ে শেষ হয়। 
আনন্দ র‍্যালীতে সোনারগাঁ, রুপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, ফতুল্লা থেকে বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী যোগদান করে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর

1

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিত

2

দেওভোগ পশ্চিম নগরে মসজিদের জমি দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মে

3

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

4

নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

5

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

6

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

7

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

8

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

9

তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকের জন্য ডিসি ও এসপি

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

13

ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

14

নারায়ণগঞ্জে ৪৭ তম বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার ব

15

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

16

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

17

আক্তারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

18

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

19

নাসিক প্রশাসক সাখাওয়াতকে সোহেল ও তার বন্ধু মহলের ফুলের শুভেচ

20