টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদক ও পতিতাবৃত্তির অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বন্যা আক্তার

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি মহিলা দলের  ১৮নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তারের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং পতিতাবৃত্তির অভিযোগে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তিনি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 
মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান। 

বন্যা আক্তার জানান, আমি দীর্ঘদিন যাবৎ মহিলা দলের রাজনীতির সাথে জড়িত। নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের ১৮নং ওয়ার্ডের মহিলা দলের সভানেত্রী হিসেবে সুনামের সাথে রাজনীতি করে আসছি। আমি কখনোই কোন অন্যায় বা অপকর্মের সাথে জড়িত হই নি। বরং সবসময় চেষ্টা করেছি মানুষের সেবা করার। আমার দুটি সন্তান রয়েছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করছি। গণমাধ্যমে আমার বিরুদ্ধে মাদক বিক্রি ও পতিতাবৃত্তির যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কোন কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার লক্ষ্যে এমন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। যে ছবি দিয়ে সংবাদ প্রকাশিত করা হয়েছে সেটা এআই দিয়ে তৈরি। কারন আমার  জীবনে কোনদিন আমি সিগারেট বা মদ স্পর্শ করিনি। যদি আমার বিরুদ্ধে এ ধরনের কোন তথ্য আপনারা প্রমান সহ পেয়ে থাকেন তাহলে আমার যে শাস্তি হবে তা আমি মাথা পেতে নেব। 

তিনি আরও জানান, শহরের নন্দীপাড়া এলাকায় আমার কোন বাড়ি নেই এমন কি আমার কোন আত্মীয়-স্বজনও কেউ সেখানে থাকেনা। তাই সাংবাদিকদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে সংবাদ প্রকাশের পূর্বে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

1

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে গোলাম ফারুক খোকন এর বিশাল শোডাউন

2

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

3

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

4

জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন সাদ্দাম,

5

আমরা জুলাই যোদ্ধা’র জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সোহেল

6

আড়াইহাজারে থানা থেকে পালিয়ে গেছে হত্যাচেষ্টা মামলার আসামি

7

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্

8

পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে 'বহুমুখী পাটপণ্য মেলার উদ

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে হীরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্

11

ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম

12

জুলাই স্মৃতিস্তম্ভে আমরা জুলাই যুদ্ধা জেলার উদ্যোগে শ্রদ্ধাঞ

13

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

14

আজ কুমারী হিসেবে পূজিত হবে ৬ বছরের শ্রেয়সী ভট্টাচার্য

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

17

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে

18

শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে – জোসেফ

19

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোগনগরে রবিনের উদ্যোগে বৃক্ষরোপন

20