টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে থানা থেকে পালিয়ে গেছে হত্যাচেষ্টা মামলার আসামি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সংঘবদ্ধ হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার এক আসামি থানা হেফাজত থেকে পালিয়ে গেছে। গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম ইসমাইল (৩০)।

মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি জানাজানি হয়। তবে সোমবার (৩০ মার্চ) আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে।আটক আসামি আড়াইহাজার থানার চরকমলাপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ ও ২৪ মার্চ ধারালো অস্ত্রসহ হামলার অভিযোগ ওঠে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- আব্দুল্লাহ (৩৭), মাছুম (৩৫), ইয়াহিয়া (৫০), ইয়ানুছ (৪০), ইসমাইল (৩০), জালাল (২৮), জাকারিয়া (৪৮), ইয়াছিন (২০), হাবিরুল্লাহ (৬০), মাহাবুল্লাহ (৫৫), রোমান (২৬), সবুজ (৩০) এবং জুয়েল (২২) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি ইসমাইলকে (৩০) গ্রেপ্তার করে। তবে পরবর্তীতে তিনি থানা হেফাজত থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, অভিযুক্ত আসামি ইসমাইলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার। পরে সেকেন্ড অফিসার এসআই জহিরুল ইসলামের রুমে বসালে সেখান থেকে কৌশলে পালিয়ে যান ইসমাইল। থানার সিসিটিভি ফুটেজেও এর প্রমাণ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার বলেন, ‘তাকে থানায় ডাকা হয়েছিল। কথাবার্তা শেষে তিনি চলে যান। আমি থানায় গিয়ে তাকে পাইনি। এমনটা হতে পারে যে সে হয়ত পুলিশকে দেখে দৌড়ে পালিয়ে গিয়েছে। আমরা অভিযান চালাচ্ছি। তাকে যেকোনো মূল্যে গ্রেপ্তার করবো।’

অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘কীসের আসামি, কোন আসামি? এমন কোনো কিছু আমার জানা নেই।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এখন পর্যন্ত ক্লিয়ার কিছু পাইনি। তবে তদন্ত চলছে, তদন্তের পরে বাকিটা জানানো যাবে।’

জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী বলেন, ‘ঘটনাটি সকালেই আমি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে আমাদের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

খালেদা জিয়ার জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া

2

গণঅনশন ভাঙ্গালেন এমপি আবুল কালাম

3

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

4

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

5

প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্

6

জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী: বাবুল আহমেদের নেতৃত্বে বিশাল

7

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আব্দুল খালেক টিপুর নেতৃত

8

আগামীতে দেশের হাল ধরবে তোমরা তাই নিজেদেরকে গড়ে তুলতে হবে - প

9

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থ

10

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

11

নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করলেন এ

12

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনে শফিউদ্দিন ঐক্য

13

নানা আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

14

এড. বিমলের মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা অনুষ্ঠিত

15

স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে আক্তার হোসেনের নেতৃত্বে মিছি

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর

20