টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসি এসপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সোমবার (২৯ জুন) দুপুরে সংগঠনের উদ্যোগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায়। সমাজের প্রতিটি সমস্যা সংক্রান্ত বিষয় তুলে ধরা যায় এবং সমস্যা সমাধানে দ্রুত কাজ করা যায়। আপনারা যেকোন প্রয়োজনে আমাকে জানাবেন আমি সর্ব বিষয়ে আপনাদের সহযোগিতা করবো। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। দেশের মূল স্তম্ভের একটি। সমাজের প্রতিটি বিষয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত কাজ করে চলেছে। আপনারা সমাজের সমস্যাগুলো পত্রিকার মাধ্যমে তুলে ধরুন আমরা সেগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নিবো। তিনি যেকোন বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এ সংগঠনের সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা জহিরুল ইসলাম বিদ্যুৎ, সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহিরুল হক, কার্যকরী সদস্য মোক্তার হোসেন, মোঃ হোসেন খান সুজন ও শাহজাহান চৌধুরী মাসুম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহি

1

দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জো

2

মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর জন্মদিন সোহেল ও বন্ধু মহলের

3

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়

4

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে আক্তার হোসেনের নেতৃত্বে গোগনগর ই

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

দুঃসময়ে হামলা-মামলায় বিপর্যস্ত হারুনের জীবন; এখনও চলছে ষড়যন্

7

আজ ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর

8

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদি

9

খানপুর ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘ আমরা জুলাই যোদ্ধা’ জেলা

10

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

11

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্

12

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

13

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

14

পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে 'বহুমুখী পাটপণ্য মেলার উদ

15

কিছু সমস্যা ও চাহিদা রয়েছে সম্মিলিতভাবে সমাধান করবো - এমপি ক

16

জাহিদুল ইসলাম মিঞাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ায় না:গঞ্জবা

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে মশিউর রহমান শান্তর বিশাল শোডাউন

19

সংসদে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি রাখায় মান্নানকে শু

20