টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উদযাপন করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিজের প্রথম দুর্গাপূজা উদযাপন করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বাঙালির ঐতিহ্য ও উৎসবের আয়োজনে মুগ্ধতা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি নিজের প্রথম দুর্গাপূজা উদযাপনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশে এটাই আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন একটি জায়গায় যেতে চেয়েছিলাম, যেখানে এর আগে কোনো রাষ্ট্রদূত যাননি। এখানকার নৃত্যশিল্পীদের পরিবেশনা, চমৎকার সাজসজ্জা এবং সামগ্রিক আয়োজন আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। আপনাদের আন্তরিক আতিথেয়তা এবং এই আনন্দময় উদযাপনের অংশ হওয়ার সুযোগ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।’
মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে আমলাপাড়া পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মণ্ডপের সাজসজ্জা, নৃত্যশিল্পীদের পরিবেশনা এবং পূজার সামগ্রিক আয়োজন ঘুরে দেখেন তিনি। এসময় রাষ্ট্রদূত আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দুর্গাপূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
ক্রিস্টেনসেন পূজামণ্ডপে গিয়ে সেখানকার শিল্প-সংস্কৃতি, নান্দনিক সাজসজ্জা ও আয়োজকদের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেন।

এর আগে, সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জের বিভিন্ন স্থান পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে দুপুর দেড়টার দিকে তিনি নগরীর ঐতিহ্যবাহী খাবারের প্রতিষ্ঠান বোস কেবিন পরিদর্শন করেন। সেখান থেকে বেলা ২টার দিকে আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে পৌঁছান তিনি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহাসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতারা ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।
মার্কিন রাষ্ট্রদূতের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন এবং উৎসবের আয়োজন নিয়ে তার ইতিবাচক প্রতিক্রিয়া স্থানীয় আয়োজকদের জন্য ছিলো আনন্দের উপলক্ষ। তার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কাছ থেকে দেখার একটি সুযোগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পবিত্র আশুরা

1

স্বর্ণের দাম আরও কমল

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

4

ভিক্টোরিয়া হাসপাতালের নার্স মরহুম গোমেসের পেনশনসহ আর্থিক সু

5

বক্তাবলীতে জায়গা দখলের অভিযোগ, প্রতিকারের দাবি বাবুর

6

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা যেন এক টুকরো বুয়ে

9

নারায়ণগঞ্জে ৪৭ তম বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার ব

10

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

11

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভ

12

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

13

মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে

14

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

15

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সনদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ

16

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ন

17

জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন সাদ্দাম,

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

আমরা জুলাই যোদ্ধা’র জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সোহেল

20