টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন

ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন করা হয়েছে। 
বৃহস্পতিবার (১ অক্টোবর)দুপুরে বাজারের সকল ব্যাবসায়ীদের মতামত নিয়ে আগামী ২ (দুই) বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
সাংবাদিক মোঃ মনির হোসেনকে সভাপতি ও মোঃ ফিরুজকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।  
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ মোঃ কাউসার, যুগ্ম সাধারণত সম্পাদক মো. মোঃ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ উল্লাহ শাহ, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ মোঃ খলিল, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কার্যকরী সদস্যরা হলেন আব্দুল ওহাব মিয়া, মোঃ মামুন রশিদ, কামাল হোসাইন, মোঃ মামুন, কবির, মোঃ জাহিদ, কায়েস রহমান রিগ্যান, আবুল বাশার, রাখান ঘোষ, মোঃ মামুন, মোশারফ হোসেন, ননী গোপাল। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সালাউদ্দিন খোকা মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শাখাওয়াত হোসেন লিটন, সুজন-সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক আশু।  
প্রধান অতিথির বক্তব্যে মার্কেটের মালিক হাজী সালাউদ্দিন খোকা মোল্লা বলেন, এখন থেকে আমি নিয়মিত এই মার্কেটে আসবো এবং আপনাদের জন্য ভালো একটা পরিবেশ করে দিবো যেন সবাই সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন।    
সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে বলেন, এই মার্কেটের ব্যবসায়ীদের যেন বহিরাগতরা অন্যায়ভাবে ক্ষতি করতে না পারেন সেদিকে তারা সজাগ দৃষ্টি রাখবেন।
বক্তারা আগামীতে ভালো পন্য ন্যায্যমুল্যে বিক্রয় করে মার্কেটের সুনাম ধরে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 
মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্ব ও মোঃ মাহামুদুল হাসান আরিফের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা রেলস্টেশন পুরাতন বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণত সম্পাদক রফিকুল ইসলাম প্রধান, বিসিডিএস ফতুল্লা রেলস্টেশনে আঞ্চলিক কমিটি সভাপতি খন্দকার মাসুদ আহম্মেদ, সাধারণ সম্পাদক মীর মোঃ নয়ন, ফতুল্লা রেলস্টেশন পূর্ব পাড়া বাজার কমিটি উপদেষ্টা মোঃ আবু বক্কর মল্লিক, সভাপতি মোঃ ছগির শিকদার, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

2

‎আল আমিন নগরে খেলাকে কেন্দ্র করে হাতের কব্জি কাটার প্রতিবাদে

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

5

সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জেলা পুলিশ সুপার

6

নারায়ণগঞ্জে ৪৭ তম বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার ব

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

9

মেডিকেল ক্যাম্প নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন সাংসদ কা

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ

12

২৮ অক্টোবর হ ত্যা কা ণ্ডে র বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

13

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে

14

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

15

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

16

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

17

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি, না:

18

১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

19

বলদেব জিউর বিগ্রহ মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অন

20