টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০-১২টা কারখানাকে টার্গেট করে অশান্ত করার চেষ্টা করছে একটি চক্র -দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য সরকারকে বেকায়দায় ফেলার জন্য সকলে মিলে চেষ্টা করছে। কিন্তু এই সরকার গণতান্ত্রিক সরকার; জনগণের ভোটের সরকার। গত ১৭ বছর অনেকেই চেষ্টা করেছেন দেশের গণতন্ত্র গার্মেন্টস শিল্প শিক্ষা খাতকে ধ্বংস করার জন্য। বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গেছে। বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। ব্যবসায়ীরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক গার্মেন্টস চলমান আছে। এর মধ্যে ১২ থেকে ১৩ গার্মেন্টসে সমস্যা দেখা দিয়েছে। তারপরও আন্দোলনে যারা আসছে তাদের প্রায় ৯০ পার্সেন্ট লোক কোনো গার্মেন্টসের শ্রমিক না। তারা বিভিন্নভাবে এসে চেষ্টা করেছে নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টসে সমস্যা করার জন্য। নারায়ণগঞ্জে কোথাও কোনো সমস্যা হয়নি; শুধুমাত্র একটি জায়গায় তারা আগে থেকেই প্লান করে সড়ক অবরোধের জন্য এই অসন্তোষ সৃষ্টি করেছে। তবে নারায়ণগঞ্জবাসী সকলে একত্রে থাকার কারণে কোনো সমস্যা করতে পারেনি।

বিরোধী দলের উদ্দেশ্য করে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বিরোধী দলে যারা আছেন তাদের বলবো; আমরা যেন সকলে মিলে একসাথে বাংলাদেশ আমাদের। বাংলাদেশের ক্ষতি করা যাবে না। দেশকে আর অন্ধকারে নিয়ে যাইয়েন না। আমাদেরকে সময় দেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন নারায়ণগঞ্জ জেলার চলমান শ্রমিক অসন্তোষ বিষয়ে জাতীয় ও স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ও বিকেএমইএ’র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সোহেল আক্তার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু ও মজিবুর রহমান সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০-১২টা কারখানাকে টার্গেট করে অশান্ত করার চেষ্টা করছে একটি চ

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

আড়াইহাজারে থানা থেকে পালিয়ে গেছে হত্যাচেষ্টা মামলার আসামি

3

সাব্বির আহমেদ শহিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছ

4

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজী নাহিসুল ইসলা

5

রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

8

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

9

সবার আগে বাংলাদেশ এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -আবু ম

10

শিবু মার্কেটের ভূমিদস্যু ফারুক, কাশেম, রোজিনা গংদের বিচার চা

11

ফ্যাসিস্ট মিন্টু মন্ডলের নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা

12

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

13

ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা

14

আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ বিরুদ্ধে মহানগর যুবদলের

15

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

16

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সনদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ

17

ধর্ম যার যার কিন্তু বাংলাদেশটা আমাদের সবার- আবু মোহাম্মদ মাস

18

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে

19

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়

20