টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটবে- হাফেজ মোমিন

টাইমস নারায়ণগঞ্জ: ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছিন্নমূল শিশু ও অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের চাষাড়ায় ছিন্নমূল শিশু ও অসহায় মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দেন শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী নেতৃবৃন্দরা।
এসময় শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সারা দেশেই নানা কর্মসূচি পালন করছেন তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন পথশিশুদের মাঝে ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করলাম। অসচ্ছল শ্রমিক পরিবারের সন্তানদের মাঝে আমরা শিক্ষা উপকরন বিতরন কর্মসূচি হাতে নিয়েছি। শহীদদের জন্য দোয়া ও আলোচনার আয়োজন করেছি, ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। মহান মুক্তিযুদ্ধে যারা সংগ্রাম করছিল তাদের উদ্দেশ্য ছিল মানুষের ভাত অধিকার, ন্যায় বিচারের অধিকার প্রতিষ্ঠা করা, সাম্য মানবিক মর্যাদার এ দিকগুলো। এগুলো বুরঞ্জিত হয়েছিল তাই ২৪ শে গণঅভ্যুত্থান এসেছে। ২৪ এর যে গণঅভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে সেই গণঅভ্যুত্থানী ছিল বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে বিজয় অর্জিত হয়েছিল আমরা দেখেছি সেই বিজয় অর্জিতপর আমরা দেখেছি আবার এদেশে বৈষম্যে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বৈষম্যের বিরুদ্ধে ২৪ শের এই বিপ্লব সংঘটিত হয়। আমরা এ দেশকে যারা ভালবাসি মানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্ঠা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। যুগে যুগে কেউ যদি আবার মানুষের মধ্যে বৈষম্যে তৈরি করতে চায় ফ্যাসিস সৃষ্টি করতে চায় তাহলে আবার ৭১ এর মতো, ২৬ শে মার্চের মতো, ১৬ ডিসেম্বরের মতো ২৪ এর গণঅভ্যুত্থানের মত আবারো গণবিস্ফোরণ সংঘটিত হবে। এদেশের মানুষ কখনই অন্যায়কে প্রশ্রয় দেয় না সাময়িকভাবে সহ্য করে থাকে যখন সামগ্রিকভাবে অন্যায় জুলুম মানুষের উপর চলে আসে তখন মানুষ আর ঘরে থাকে না যেটা আমরা সাম্প্রতিক এদেশের ২৪ এ আমরা দেখেছি। 
এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন মুন্না, সহ-সভাপতি মুন্সী আব্দুল্লাহ ফাইসুল,
অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম রবিন প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

1

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জে শহীদদের প্রতি এমপি আব্দুল্লাহ আল

2

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহ

3

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্র

4

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

5

আল আরিফের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা, ‘ঈদ মোবা

6

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থ

7

নারায়ণগঞ্জে পল্লী উন্নয়ন দিবস পালিত

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশ ও র‍্যালি

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

13

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা চ

14

আজ পবিত্র আশুরা

15

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমুলক সভা

16

ঈদের চাঁদ দেখা নিয়ে জরুরি বার্তা সৌদি আরবের

17

নির্মাণাধীন প্রতিষ্ঠানে হামলা মারধর ও ৬ লাখ টাকা ছিনতাইয়ের অ

18

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

19

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

20