টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমপি আলামিনকে শহিদের চ্যালেঞ্জ: প্রমাণ দেন আমি কবে ডাকাতি করেছি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের “কাশীপুরে ডাকাত শহীদ গ্যাং একটি বড় সমস্যা” মন্তব্যের জবাবে নিজের অবস্থান তুলে ধরেছেন কাশীপুরের বাসিন্দা শহীদ।

রোববার ১২ জুলাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “কাশীপুরে ডাকাত শহীদ গ্যাং একটি বড় সমস্যা। প্রতিদিন এটা পত্র-পত্রিকায় দেখা যায়।”

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় শহিদ বলেন, “আমি কবে, কোথায় ডাকাতি করেছি এমপি সাহেব তার প্রমাণ দেখান। আমি কাশীপুর ঈদগাহ কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে সমাজসেবা করে আসছি। আমার মাধ্যমে এলাকার মানুষ ন্যায়বিচার পেয়ে থাকে।”

তিনি আরও বলেন, “বিচারে হয়তো ন্যায়বিচারে কেউ পরাস্ত হয়ে এমপি সাহেবের কাছে আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছে। আমি অনুরোধ করব, আপনারা এলাকায় এসে খোঁজখবর নিন। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ বা অপরাধের প্রমাণ পান, তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হবে, আমি তা মাথা পেতে নেব।এইভাবে আমার সুনাম নষ্ট করবেন না”

নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদের উপরুক্ত প্রতিবাদেরপর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন চুপসে যান। তারপক্ষ থেকে আর কোন উত্তর পাওয়া যায় নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়লার মুরগি নিয়ে বয়লারবাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

1

সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজ

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

4

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান

5

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

6

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১

7

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

8

নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়’ : ডিসি রায়হান

9

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

10

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

11

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর

12

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে

13

জুলাই স্মৃতিস্তম্ভে আমরা জুলাই যুদ্ধা জেলার উদ্যোগে শ্রদ্ধাঞ

14

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মে

15

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ

16

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের সাত দিনব্যাপী

17

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

18

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

19

শহীদের বিরুদ্ধে অপপ্রচার করায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

20