টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে গোলাম ফারুক খোকন এর বিশাল শোডাউন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাত্রাকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের মাধ্যমে অভ্যর্থনা জানিয়েছে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদসদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর পক্ষে জেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এর নেতৃত্বে  নেতাকর্মীরা।‎‎শনিবার (১৬ মে) সকাল থেকেই কাঁচপুর  মহাসড়কের একপাশে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন উপজেলা বি এন পির বিপুল সংখ্যক নেতাকর্মী। সকাল সোয়া নয়টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মহাসড়ক অতিক্রম করার সময় নেতাকর্মীরা দুই হাত নেড়ে তাকে অভ্যর্থনা জানান।‎‎এসময় তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা ও সালাম বিনিময় করেন। এতে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।‎

জেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন আমাদের মাঝে আজ যে বাঁধভাঙা উচ্ছ্বাস, যে স্লোগান আর ফুলের পাপড়ি দেখছেন, তা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নেতার প্রতি রূপগঞ্জ উপজেলা বি,এন,পি ও সাধারণ মানুষের গভীর ভালোবাসা এবং আস্থার বহিঃপ্রকাশ। ফ্যাসিবাদের রক্তচক্ষু, অবর্ণনীয় নির্যাতন, আর মিথ্যা মামলার পাহাড় ডিঙিয়ে আমরা রাজপথে টিকে ছিলাম। আমাদের নেতা তারেক রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে মাথা নত না করে লড়াই করতে হয়।
 
তিনি আরো বলেন,আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেশের মানুষ জননেতা তারেক রহমানের নেতৃত্বের প্রতি কতটা আস্থাশীল। সুদীর্ঘ সময় পর প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে আজ সকাল থেকেই রূপগঞ্জ সহ  আশপাশের প্রতিটি এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
​

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

মিশন পাড়া জামে মসজিদের সামনে থেকে ময়লা অপসারণের দাবিতে প্র

2

টিআই করিমের পেশাদারিত্বের স্বীকৃতিতে রিপোর্টার্স ক্লাবের পক

3

সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত মোবাইল কোর্ট

4

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

5

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

6

রিপনের বাবা আব্দুর রহমানের মৃত্যুতে জাহাঙ্গীর আলমের গভীর শোক

7

গোগনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ; অভিযুক্তকে পুলিশে দেওয়ার সময় সা

8

কাশীপুরে নির্বাচনী আমেজ: ৭ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী

9

মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: ডিসি রায়

10

গোগনগরবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নুর হোসেন সওদাগর

11

ফ্যাসিস্ট মিন্টু মন্ডলের নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা

12

মর্গ্যান গার্লস স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক

13

আড়াইহাজারে মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্র

14

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজী নাহিসুল ইসলা

15

ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা

16

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মে

17

আক্তারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

18

নারায়ণগঞ্জ সদরে ১১টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্র

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20